| জেলা প্রশাসকের বার্তা |
|
বাংলাদেশের ৬৪টি জেলার সমধর্মী ওয়েব সাইট সৃষ্টি সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত। এ জেলার সমস্ত তথ্য, এর ভৌগলিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, নৃতাত্তিক, প্রাকৃতিক সম্পদ, কৃষি , শিক্ষা, ঐতিহাসিক স্থাপনা, সমস্যা, সম্ভাবনা, সেবা দানকারী সংস্থা, জাতীয় প্রতিষ্ঠানসমূহের কার্যাবলী, বাহ্যিক এবং অন্তর্গত শক্তি অন্তর্ভূক্ত করার চেষ্টা করা হয়েছে। এ ওয়েবসাইটটি vision 2021, ডিজিটাল বাংলাদেশ তৈরীর ক্ষেত্রে অগ্রগতির স্মারক হিসাবে বিবেচনা করা যায়। এরই অংশ হিসেবে সরকার প্রশাসনকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে স্বপ্ন দেখছে এবং জনগণের মাঝে তথ্য অবাধ, সহজলভ্য করার মাধ্যমে দ্রুততম সময়ে সেবা প্রদান নিশ্চিতকরণ,জবাবদিহিতা ও স্বচ্ছতা আনয়নে এবং সত্যিকার অর্থে একটি জনকল্যাণমুখী প্রশাসন তৈরীর জন্য সরকার কাজ করছে। ঔপনিবেশিকতার অচলায়তন ভেঙ্গে জনগণের সমস্ত আশা আকাংখার প্রতিভূ হিসেবে রাষ্ট্রের সমস্ত কার্যক্রম পরিচালিত হবে এ চিরলালিত স্বপ্নের সফল বাস্তবায়ন চায় বর্তমান সরকার ।
অবাধ ও সহজ তথ্য প্রাপ্তি গণতান্ত্রিক সমাজকাঠামোর অন্যতম প্রধান শর্ত। তথ্যপ্রযুক্তির দ্রুত বিষ্ময়কর বিকাশ ও ক্ষমতা তথ্যপ্রাপ্তির এ সুযোগকে আরো উস্মুক্ত করে দিয়েছে। নাগরিক সমাজের সামনে তথ্যকে সহজলভ্য ও উম্মুক্ত করার ফলে একদিকে যেমন সরকারের কার্যাবলী ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের সুযোগ তৈরী হয়, তার পাশাপাশি সরকারের সাথে নাগরিকদের ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। অথ্যাৎ পরিনামে রাষ্ট্রের সংহতি দৃঢ় হয় এবং এতে সরকার ও জনগণের ব্যবধান সংকুচিত হয়ে আসে।
উম্মুক্ত ও সহজলভ্য তথ্যের কারণে সরকারী প্রতিষ্ঠান সমূহের কার্যাবলী, সেবার ধরণ, উন্নয়ন কার্যক্রম ইত্যাদি সম্পর্কে জনগণের মধ্যে স্বচ্ছ ধারণা তৈরী হয় এবং জনহয়রানি হ্রাসসহ সেবা প্রাপ্তি সহজতর হয়।
জেলা প্রশাসন একটি ঐতিহ্যবাহী সরকারী প্রতিষ্ঠান। জেলা প্রশাসনের কার্যাবলী ও সেবার ধরনকে উম্মুক্ত করে দেয়ার মাধ্যমে জেলা প্রশাসনের যাবতীয় তথ্য এখন জনগনের নাগালের মধ্যে । ফেনী জেলা প্রশাসনের ওয়েব সাইটের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পর্যায়ের অপরাপর অফিসসমূহ ,উপজেলা ও পৌরসভার যাবতীয় তথ্যদি উম্মুক্ত ও সহজলভ্য করা হয়েছে। এ পদক্ষেপ ফেনী জেলার জনপ্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি । ওয়েবসাইটটি নিয়মিত হালনাগাদ করার প্রয়াস নেয়া হয়েছে। সংশ্লিষ্ট সকলকে ওয়েবসাইটটি ব্যবহার করতে আমন্ত্রন জানাই।
মোঃ আবদুল কুদ্দুস খান জেলা প্রশাসক, ফেনী
|