| বিশেষ অর্জন |
|
ফেনী ডায়াবেটিস হাসপাতাল৫৮৯, মিজান রোড, ফেনী-৩৯০০ফেনীর প্রাক্তন জেলা প্রশাসক জনাব ইফতেখার আহমদ, ফেনীর বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক জনাব আবদুস সাত্তার ও ফেনীর অন্যান্য বিশিষ্ট ব্যক্তির উদ্যোগে ১৯৯৩ সালের ৩১ আগস্ট বাংলাদেশ ডায়াবেটিক সমিতি, ফেনী শাখা প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয় এবং খসড়া গঠনতন্ত্র অনুমোদিত হয়। একই সাথে সমিতির কার্যক্রম পরিচালনার জন্য ফেনীর জেলা প্রশাসককে সভাপতি মনোনীত করে একটি ৩০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ফেনীর সিভিল সার্জনকে সভাপতি মনোনীত করে ১টি ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়। অতঃপর ০১/0৯/১৯৯৩ তারিখ বিকেল ৫.০০ ঘটিকায় জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলন কক্ষে তাঁরই সভাপতিত্বে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি, ফেনী শাখার নব গঠিত উপদেষ্টা ও কার্যকরী পরিষদের ১ম সভা অনুষ্ঠিত হয়। প্রথমিকভাবে আবশ্যকীয় জনবল নিয়োগ করে ১ অক্টোবর ১৯৯৩ থেকে সমিতির কার্যক্রম পৌরসভার ৩টি কক্ষে আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। ২৬/৬/১৯৯৪ তারিখে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির জাতীয় পরিষদ বাংলাদেশ ডায়াবেটিক সমিতি, ফেনী শাখাকে কার্যক্রম পরিচালনার জন্য এফিলিয়েশন প্রদান করেন। পরবর্তীতে জেলা প্রশাসন সমিতির কার্যালয় সহাপন করার জন্য মিজান রোডে ৬০ ডিসিমেল সরকারী অকৃষি খাস জমি সহায়ী বন্দোবস্ত প্রদান করার ব্যবসহা গ্রহণসহ প্রায় ১২৬ মেঃ টন গম বরাদ্দ করে উক্ত নিম্নভূমি ভরাট করে। পরবর্তীতে সেমি পাকা দালান নির্মান করে ১৯৯৫ সনের 0১ অক্টোবর পৌরসভা থেকে কার্যক্রম সহানান্তর করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক হাসপাতাল ভবনের ভিত্তি প্রস্তর সহাপন ঃ ০৬/১২/১৯৯৪
ভুমির বিবরণঃ সহকারী কমিশনার (ভুমি)ফেনী সদর, ফেনী’র ১১/০৩/১৯৯৭ খ্রিঃ তারিখের আদেশ মোতাবেক দীর্ঘ মেয়াদী বন্দোবস্ত নথি নং ৩৩(ঢ)/৯৩-৯৪ এর বন্দোবস্তকৃত সাবেক ৯২ নং বারাহীপুর মৌজার খতিয়ান নং ২০৫৫, দাগ নং ৩২৬৫ এ ৬০ শতক ভূমি ২৭/০৩/১৯৯৭ খ্রিঃ তারিখে বুঝিয়ে দেয়া হয়।
২৫ শয্যার ডায়াবেটিস হাসপাতাল নির্মান কাজ উদ্বোধনঃ ০২মে ১৯৯৭
২৫ শয্যার ডায়াবেটিস হাসপাতালে কার্যক্রম শুরুঃ ১ জানুয়ারী ২০০১
ফেনী ডায়াবেটিস হাসপাতালের সার্ভিস সমূহঃ ক) প্যাথলজি L) পুষ্টি M) ফিজিওথেরাপী N) আলট্রাসনোগ্রাফি O) এক্সরে P) ইসিজি Q) বহিঃবিভাগ(ডায়াবেটলোজী,মেডিসিন,গাইনি,শিশু,চক্ষু) R) অন্তঃ বিভাগ(ডায়াবেটলোজী,মেডিসিন,গাইনি,শিশু ,সার্জারী) S) জরুরী বিভাগ
অনুমোদিত বেড সংখ্যা ২৫, শয্যা সংখ্যা ৫০ এর অনুমোদন লাভের জন্য স্বাসহ্য অধিদপ্তরে আবেদন করা হয়েছে । বর্তমানে দৈনিক ৫০/৫৫ জন রোগী ভর্তি থাকে।
প্রতিষ্ঠাকাল থেকে রোগীর পরিসংখ্যানঃ
রেজিস্টার্ড ডায়াবেটিস রোগীর বর্তমান সংখ্যাঃ ৪২ হাজার (প্রায়)
সর্বমোট কর্মকর্তা-কর্মচারীঃ ১৪৬ জন। কনসালটেন্ট/ আবাসিক মেডিক্যাল অফিসার/ মেডিক্যাল অফিসার = ১৪ জন ডেন্টাল সার্জন = ০১ জন নিউট্রিশন অফিসার = ০১ জন প্রশাসনিক কর্মকর্তা /অন্যান্য কর্মকর্তা = ০৪ জন নার্স/নার্সিং স্টাফ = ৪১ জন ল্যাব টেকনিশিয়ান/সহকারী টেকনিশিয়ান = ১১ জন মেডিক্যাল এসিস্টেণ্ট = ০৫ জন অন্যান্য স্টাফ = ৬৯ জন
প্রতিষ্ঠাতা, পৃষ্টপোষক ও আজীবন সদস্যের বর্তমান সর্বমোট সংখ্যা = ২৫৬ জন
বর্তমান পরিকল্পনাঃ ফেনী ডায়াবেটিস হাসপাতাল ফেনী, বৃহত্তর নোয়াখালী, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম ও পার্বত্য জেলা সমূহের জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে । রোগীদের ক্রমবর্ধমান সংখ্যানুপাতে চিকিৎসা সেবা সম্প্রসারণের জন্য ২৫ শয্যার এই হাসপাতালকে ১২৫ শয্যায় উত্তীর্ণ করার জন্য একটি বহুতল ভবন নির্মান ও প্রয়োজনীয় মেডিক্যাল যন্ত্রপাতি, আসবাবপত্র ইত্যাদী সংগ্রহ করা।
সমাজকল্যাণ নিবন্ধন নংঃ ২৮৮ /২০০৭ ২৫ শয্যার হাসপাতালের লাইসেন্স নংঃ ১৯৫৬/২০০৭
ঠিকানা ঃ ৫৮৯, মিজান রোড, ফেনী-৩৯০০ ফোন ঃ (০৩৩১) ৭৪৮৭০, ৬৩৪৯০, ফ্যাক্স- (০৩৩১) ৬৩৪৯১ মোবাইল: ০১৭১১৪৭৫৫১২-৩, ০১৭১১-৮৮৮৮২২ সভাপতি ঃ ডাঃ দাউদুল ইসলাম (০৩৩১) ৭৩১৪৬, ৭৩১৪৭, ০১১৯৮২২৭০৭৬ সাধারণ সম্পাদক ঃ নুরুল আবছার বাচচু (০৩৩১) ৭৪৮৮০, ০১৭১১-৮১৯৩৬৯ কোষাধ্যক্ষ ঃ এডভোকেট মোঃ নুরুল আমিন খান ০১৭১১-০২৫৭০২ আর,এম,ও ঃ ডাঃ মোঃ সাইফুল ইসলাম ০১৭১১-৩১০৪৯৯ প্রশাসনিক কর্মকর্তাঃ মোহাম্মদ ইউনুছ ০১৭১১-৮৮৮৮২২
|